নাঙ্গলকোটের বটতলী উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ ও চারাগাছ বিতরণ

প্রকাশিত: ৫:৩৯ অপরাহ্ণ, জুন ২৮, ২০২৬

নাঙ্গলকোটের বটতলী উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ ও চারাগাছ বিতরণ
কেফায়েত উল্লাহ মিয়াজী :

বাঁচবে দেশ, বাঁচবে প্রাণ, একটি গাছ, একটি প্রাণ এই স্লোগানে কুমিল্লা-১০ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোবাশ্বের আলম ভূঁইয়ার  ২০২৬-২০২৭ অর্থ বছরে এক লক্ষ চারাগাছ লাগানোর কর্মসূচির অংশ হিসেবে নাঙ্গলকোটের বটতলী আব্দুল মতিন উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ ও চারাগাছ বিতরণ কর্মসূচি পালিত হয়েছে।  রবিবার সকালে বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে বিদ্যালয় অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে বিদ্যালয় নবগঠিত কমিটির সভাপতি প্রভাষক আফজালুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা-১০ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোবাশ্বের আলম ভূঁইয়া।

অনুষ্ঠান শুরুতে এমপি মোবাশ্বের আলম ভূঁইয়াকে বটতলী উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন বিদ্যালয় সভাপতি প্রভাষক আফজালুর রহমান।

বটতলী আব্দুল মতিন উচ্চ বিদ্যালয় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কামাল আহম্মেদ মজুমদারের সঞ্চালনায়  অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন নাঙ্গলকোট উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ ইউনুস।

সংসদ সদস্য আলহাজ্ব মোবাশ্বের আলম ভূঁইয়া বটতলী আব্দুল মতিন উচ্চ বিদ্যালয়ে পৌঁছলে বিদ্যালয়ের স্কাউট দল তাকে অভিবাদন জানায়। এছাড়া বিদ্যালয় সভাপতি, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এবং অভিভাবক সদস্য মিজানুর রহমান চৌধুরী ও বিদ্যালয় শিক্ষকবৃন্দ এবং উপস্থিত নেতৃবৃন্দ এমপি মোবাশ্বের আলম ভূঁইয়াকে ফুলেল শুভেচ্ছা জানান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মিল্টন চাকমা, নাঙ্গলকোট থানা অফিসার ইনচার্জ আরিফুর রহমান। এছাড়াও অনুষ্ঠানে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল এবং বিএনপির অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের উপজেলা ও ইউনিয়ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে কুমিল্লা-১০ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোবাশ্বের আলম ভূঁইয়া বটতলী আব্দুল মতিন উচ্চ বিদ্যালয় শিক্ষার্থীদের মাঝে চারাগাছ বিতরণ ও বিদ্যালয় প্রাঙ্গণে গাছের চারা রোপণ করেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেইসবুকে আমরা

সর্বশেষ সংবাদ