পেরিয়া ইউনিয়ন ওলামা পরিষদ এর উদ্যোগে বৃক্ষরোপণ ও চারাগাছ বিতরণ 

প্রকাশিত: ৫:১৬ অপরাহ্ণ, জুলাই ২৯, ২০২৬

পেরিয়া ইউনিয়ন ওলামা পরিষদ এর উদ্যোগে বৃক্ষরোপণ ও চারাগাছ বিতরণ 
কেফায়েত উল্লাহ মিয়াজী : ‎কুমিল্লার নাঙ্গলকোটের পেরিয়া ইউনিয়ন ওলামা পরিষদ এর উদ্যোগে বৃক্ষরোপণ ও চারাগাছ বিতরণ কর্মসূচি মঙ্গলবার সকালে পেরিয়া ইউনিয়ন ব্যাপী অনুষ্ঠিত হয়েছে। এসময় শ্রীফলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, দাখিল মাদ্রাসা, শ্রীফলিয়া উচ্চ বিদ্যালয় এবং দারুস্ সুন্নাহ আইডিয়াল মাদ্রাসা সহ বিভিন্ন নূরাণী মাদ্রাসা, মসজিদ, ঈদগাহ মাঠ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, কর্মচারী ও ছাত্রছাত্রীদের মাঝে হরেক রকমের চারাগাছ বিতরণ করা হয়।
‎বৃক্ষরোপণ ও চারাগাছ বিতরণ কর্মসূচিতে বক্তব্য রাখেন পেরিয়া ইউনিয়ন ওলামা পরিষদের সাধারণ সম্পাদক জামিয়া শায়খ যাকারিয়্যা মাদ্রাসা সিনিয়র মুহাদ্দিস মুফতি ওমর ফারুক আনোয়ারী, শ্রীফলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক মোহাম্মদ মাহবুুুবুল হক, শ্রীফলিয়া দাখিল মাদ্রাসা সুপার মাওলানা তাজুল ইসলাম, শ্রীফলিয়া উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক গোপাল চন্দ্র পাল,  ওলামা পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক মুফতি ইমাম উদ্দিন।
‎বৃক্ষরোপণ ও চারাগাছ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পেরিয়া ইউনিয়ন ওলামা পরিষদের সভাপতি মাওলানা তোফায়েল আহমেদ, উপদেষ্টা মাওলানা মিজানুর রহমান, সহ সভাপতি মাওলানা সাদ উদ্দিন, মুফতি মনিরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আবু জাফর বিন ইসমাইল, মুফতি হানজালা, সাংগঠনিক সম্পাদক মুফতি তকি উদ্দিন, কোষাধ্যক্ষ হাফেজ আনোয়ার, প্রচার সম্পাদক মাওলানা রহমত উল্লাহ, গবেষণা বিষয়ক সম্পাদক মুফতি বুরহানুদ্দিন বিন সাদ, দাওয়া সম্পাদক মাওলানা ইমাম হোসেন প্রমুখ।
‎দাওয়া, শিক্ষা, সেবা এই লক্ষ্য উদ্দেশ্যে পেরিয়া ইউনিয়ন ওলামা পরিষদ তাদের কার্যক্রম শুরু করে। সংগঠনটি বিগত দিনে করোনামহামারী কালীন দাফন সেবা, অসুস্থ ও দুস্থ মানুষদের সহযোগিতা, রমজানে ইফতার সামগ্রী বিতরণ, দুই ঈদে ঈদ উপহার, মাসিক ইসলাহী মাহফিল, বাৎসরিক ইসলামি মহা সম্মেলন সহ বিভিন্ন সেবামূলক কাজ করে আসছে।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেইসবুকে আমরা

সর্বশেষ সংবাদ