বটতলী ইউনিয়নের ৪নং ওয়ার্ড বিএনপি কার্যালয় উদ্বোধন 

প্রকাশিত: ২:৪৬ অপরাহ্ণ, জুলাই ১১, ২০২৬

বটতলী ইউনিয়নের ৪নং ওয়ার্ড বিএনপি কার্যালয় উদ্বোধন 
কেফায়েত উল্লাহ মিয়াজী :
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের নাঙ্গলকোটের বটতলী ইউনিয়নের ৪নং জয়াগ-মুরগাঁও ওয়ার্ড কার্যালয় আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। শনিবার সকালে ফিতা ও কেক কেটে মুরগাঁও রাজারবাগ মোড়ে ৪নং  ওয়ার্ড কার্যালয় উদ্বোধন করা হয়।
বৃহত্তর দৌলখাঁড় ইউনিয়ন যুবদল যুগ্ম আহ্বায়ক, নাঙ্গলকোট উপজেলা যুবদল সাবেক সদস্য বিএনপি নেতা কামাল উদ্দিনের সভাপতিত্বে বিএনপি কার্যালয় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা-১০ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোবাশ্বের আলম ভূঁইয়া।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, নাঙ্গলকোট উপজেলা যুবদল সাবেক সদস্য সচিব কামরুজ্জামান টিটু, যুগ্ম আহ্বায়ক আব্দুল মমিন ও স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদল এবং বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেইসবুকে আমরা

সর্বশেষ সংবাদ