প্রকাশিত: ৫:০৪ অপরাহ্ণ, জুন ২১, ২০২৬
কুমিল্লার নাঙ্গলকোটের ঐতিহ্যবাহী বাদশা মিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজ নতুন কমিটির দায়িত্ব গ্রহণ করলেন সভাপতি সাংবাদিক সামছুদ্দিন ইলিয়াস। রবিবার নবগঠিত কমিটি সভাপতি সামছুদ্দিন ইলিয়াস শিক্ষক-কর্মচারী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে বিনিময় সভার মাধ্যমে প্রতিষ্ঠানটির ২৪ লাখ টাকা ঋণের বোঝা নিয়ে এ দায়িত্ব গ্রহণ করেন।
মতবিনিময় কালে বাদশা মিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজ নবগঠিত কমিটি সভাপতি সাংবাদিক সামছুদ্দিন ইলিয়াস বলেন, একজন নতুন সভাপতি হিসেবে আমি আজ দায়িত্ব শুরু করেছি। আমাদের প্রতিষ্ঠানের কোন টাকা নাই। প্রায় ৬৫০ ছাত্র-ছাত্রীর এই প্রতিষ্ঠানে ২৪ লাখ ৮ হাজার ১ শত ২০ টাকা দেনা রয়েছে। প্রায় ৫৮ জন শিক্ষক কর্মচারীর ১২ মাসের প্রাতিষ্ঠানিক বেতন বকেয়া। প্রতিষ্ঠানের ৪টি ব্যাংক একাউন্টে আছে মাত্র ১১ হাজার ৬ শত ৫ টাকা।প্রতিষ্ঠানের পরিবেশ অত্যান্ত নোংরা। ইতোমধ্যে পরিস্কার পরিচ্ছন্নতার কাজ শুরু করা হয়েছে। একাডেমিক মান উন্নয়নে একটি কমিটি করা হয়েছে, খেলাধুলা ও নিরীক্ষা কমিটি করা হয়েছে। স্কুলের নতুন বিল্ডিংয়ের জন্য মাননীয় সংসদ সদস্য আধা সরকারি (ডিও) পত্র দিয়েছেন। মেরামতের জন্য বরাদ্দ আনার চেষ্টা চলছে। মাননীয় সংসদ সদস্য সুশিক্ষার অঙ্গীকার বাস্তবায়নে সবার সহযোগিতা কামনা করেন। এছাড়াও তিনি প্রতিষ্ঠানটির সকল সমস্যা সমাধানে সবার সহযোগিতা কামনা করেন।
বাদশা মিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজ অধ্যক্ষ সালাহ উদ্দিন স্বপনের সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন নাঙ্গলকোট উপজেলা যুবদল সাবেক আহ্বায়ক মনিরুল ইসলাম মনির, বাদশা মিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজ অভিভাবক সদস্য কামাল হোসেন মজুমদার, সহকারী অধ্যাপক সিদ্দিকুর রহমান কামাল, বাঙ্গড্ডা ইউনিয়ন বিএনপি সভাপতি আবুল কালাম প্রমুখ।
প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী
নির্বাহী সম্পাদক-শফিকুর রহমান চৌধুরী (এম এ)
বার্তা সম্পাদক- মাঈন উদ্দিন দুলাল
সহ-সম্পাদক- মোহাম্মদ আল আমিন
প্রধান সম্পাদক-০১৬০১৯২০৭১৩
নির্বাহী সম্পাদক-০১৯১১২৫৭৪৯৬
বার্তা সম্পাদক-০১৭১৬০২১১৪৫
ইমেল-nangalkottimes24@gmail.com
জোড্ডা বাজার,নাঙ্গলকোট,কুমিল্লা।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৪-২০২৪।
ফেইসবুক- facebook.com/nangalkottimes24
Design and developed by AshrafTech