কেফায়েত উল্লাহ মিয়াজী :
কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা প্রাইভেট হসপিটাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক এসোসিয়েশনের মতবিনিময় সভা মঙ্গলবার রাতে রওশন-রফিক একাডেমী কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। নাঙ্গলকোট প্রাইভেট হসপিটাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক এসোসিয়েশন সভাপতি মোহাম্মদ বশিরুজ্জামান খাঁনের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ প্রাইভেট হসপিটাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক এসোসিয়েশন কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ সভাপতি ডাক্তার আবু তাহের মুহিত। স্বাগত বক্তব্য রাখেন নাঙ্গলকোট উপজেলা প্রাইভেট হসপিটাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক এসোসিয়েশন সাধারণ সম্পাদক কামরুল হোসাইন স্বপন।
নাঙ্গলকোট প্রাইভেট হসপিটাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক এসোসিয়েশন সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রায়হান মজুমদারের সঞ্চালনায় মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা প্রাইভেট হসপিটাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক এসোসিয়েশন সভাপতি ডাক্তার আব্দুল কুদ্দুস আখন্দ, ইসি সদস্য ডাক্তার রাসেল আহমেদ চৌধুরী, কুমিল্লা এম.আর.আই পয়েন্ট ম্যানেজিং ডিরেক্টর মাজহারুল ইসলাম, কুমিল্লা সিটিস্ক্যান পয়েন্ট ব্যবস্থাপনা পরিচালক আনোয়ার হোসেন রিয়াদ।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন নাঙ্গলকোট প্রাইভেট হসপিটাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক এসোসিয়েশন সহ সভাপতি ওয়াহিদুর রহমান ভূঁইয়া, ওমর ফারুক, যুগ্ম সাধারণ সম্পাদক ডাক্তার মেহেদী হাসান, সদস্য চাঁদ মিয়া মনির, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার শাহিন আলম, আইন বিষয়ক সম্পাদক প্রভাষক ত্বোহা হাসান ভূঁইয়া স্বাধীন।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন নাঙ্গলকোট প্রাইভেট হসপিটাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক এসোসিয়েশন অর্থ পরিচালক ওয়ালী উল্লাহ, দপ্তর সম্পাদক সোহেল রানা, ডক্টরস অ্যান্ড মেডিকেল স্টুডেন্টস অ্যাসোসিয়েশন নাঙ্গলকোট এর সভাপতি নজির আহমেদ নোভেল, পাটোয়ারী হাসপাতাল প্রতিনিধি জমির উদ্দিন, ইসলামীয়া জেনারেল হাসপাতাল উপ ব্যবস্থাপনা পরিচালক কামরুল হাসান শাহীন, ভূঁইয়া হসপিটাল পরিচালক নিজাম উদ্দিন, শামসুন্নাহার ডায়াগনস্টিক পরিচালক শামীম ভূঁইয়া শাহীন প্রমুখ।