ফাইনাল খেলায় অংশগ্রহণ করেন গান্দাছি দক্ষিণ পাড়া স্পোটিং ক্লাব বনাম যজ্ঞশাল ইয়াং স্টার ক্লাব।
অনুষ্ঠান শুরুতে আয়োজকদের পক্ষ থেকে অতিথিবৃন্দকে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়।
রায়কোট উত্তর ইউনিয়ন ছাত্রদল যুগ্ম আহ্বায়ক জাফর আহাম্মদ আপনের সঞ্চালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন রায়কোট উত্তর ইউনিয়ন বিএনপি সাবেক সভাপতি সৈয়দ আহমেদ মজুমদার, সমাজসেবক ও রাজনীতিবিদ রুহুল আমিন হাজারী, রায়কোট উত্তর ইউনিয়ন যুবদল সদস্য সচিব ইস্রাফিল সোহাগ, নাঙ্গলকোট উপজেলা ছাত্রদল সাবেক স্কুল বিষয়ক সম্পাদক আব্দুল হান্নান তুষার।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রায়কোট উত্তর ইউনিয়ন পরিষদ সাবেক সদস্য নজির আহমদ, বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনীতিবিদ হাজী ইয়াছিন, ফয়েজুল্লাহ হাজারী, রায়কোট উত্তর ইউনিয়ন যুবদল যুগ্ম আহ্বায়ক শরীফ উদ্দিন বাহাদূর, যুবদল নেতা আলা উদ্দিন, সুমন মজুমদার, রায়কোট উত্তর ইউনিয়ন ছাত্রদল সাবেক সাংগঠনিক সম্পাদক গাজী আশ্রাফ শিমুল, নাঙ্গলকোট উপজেলা ছাত্রদল নেতা আরমান মোক্তাদির, সুহৃদ কলেজ ছাত্রদল সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম মিয়াজী প্রমুখ। খেলায় রেফারি ছিলেন জয়নাল আবেদীন জনি।
খেলার আয়োজক ছিলেন জাহিদুল ইসলাম জিসান, শাকিল মজুমদার, রাফাত হাজারী, রাহুল কাজী, আরমান শেখ, পিয়াস হাজারী, রানা ভূঁইয়া।
ফাইনাল খেলায় গান্দাছি দক্ষিণ পাড়া স্পোটিং ক্লাবকে টাইব্রেকারে হারিয়ে বিজয়ী হন যজ্ঞশাল ইয়াং স্টার ক্লাব। খেলায় ম্যান অব দ্য ম্যাচ হন গান্দাছি দক্ষিণ পাড়া স্পোটিং ক্লাবের খেলোয়াড় মোহাম্মদ আরাফাত।
অনুষ্ঠান শেষে খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন অতিথি বৃন্দ।