মাঈন উদিদন দুলাল – জাতীয় যুব দিবস উদযাপন উপলক্ষে কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে যুব র্যালি, আলোচনা সভা ও যুব ঋণের চেক বিতরণ অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে নাঙ্গলকোট উপজেলা পরিষদ চত্বরে যুব র্যালি শেষে নাঙ্গলকোট উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভা ও যুব ঋণের চেক বিতরণ অনুষ্ঠিত হয়। নাঙ্গলকোট উপজেলা নির্বাহী অফিসার আবু রায়হানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা-১০ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোবাশ্বের আলম ভূঁইয়া। স্বাগত বক্তব্য রাখেন নাঙ্গলকোট উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জসিম উদ্দিন মজুমদার।
নাঙ্গলকোট উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ জাকারিয়ার সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন যুব উদ্যোক্তা মোজাম্মেল হক মাসুদ, আত্মকর্মী নাসরিন নীলা।
এসময় উপস্থিত ছিলেন নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ইমাম হোসেন, নাঙ্গলকোট উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ ইউনুস, কমিউনিটি পুলিশ নাঙ্গলকোট উপজেলা সভাপতি জাহাঙ্গীর আলম মজুমদার, নাঙ্গলকোট উপজেলা বিএনপি সাবেক যুগ্ম আহ্বায়ক নুরুল ইসলাম সোহাগ, ঢালুয়া বহুমুখী উচ্চ বিদ্যালয় ও মক্রবপুর উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটি সভাপতি মনিরুল ইসলাম মনির, সেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটি সাবেক সদস্য মিজানুর রহমান মজুমদার।
অনুষ্ঠান শেষে ১১জনকে ১২লক্ষ টাকার যুব ঋণের চেক হস্তান্তর ও উপজেলা পরিষদ পুকুরে মৎস পোনা অবমুক্ত করা হয়।