নাঙ্গলকোটে গ্র্যাজুয়েট ফোরামের ৫ম মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন

প্রকাশিত: ৬:৪৫ অপরাহ্ণ, নভেম্বর ১৪, ২০২৬

নাঙ্গলকোটে গ্র্যাজুয়েট ফোরামের ৫ম মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন
নাঙ্গলকোট প্রতিনিধি:
কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায় উৎসব মুখর পরিবেশে শুভপুর গ্র্যাজুয়েট ফোরামের আয়োজনে ৫ম মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। শনিবার সকালে শুভপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে পঞ্চম থেকে দশম শ্রেণীর ৪০টি বিদ্যালয়ের প্রায় ৩০০ জন শিক্ষার্থী এ পরীক্ষায় অংশগ্রহণ করেন।
পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন, নাঙ্গলকোট উপজেলা যুবদল যুগ্ম আহবায়ক কাজী ফয়সাল, কেন্দ্র সচিব দায়িত্ব পালন করেন শুভপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক হুমায়ুন কবির মহসিন, ঢাকাস্থ ব্যবসায়ী ইলিয়াছ হোসাইন, গ্র্যাজুয়েট ফোরাম উপদেষ্টা, বিভিন্ন বিদ্যালয় প্রধান শিক্ষক, শিক্ষক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এছাড়া পরীক্ষা তত্ত্বাবধান করেন, শুভপুর গ্র্যাজুয়েট ফোরাম সাবেক সভাপতি ওসমান গণি চৌধুরী, সাহাব উদ্দিন, মতিউর রহমান, নব নির্বাচিত সভাপতি নেছার উদ্দিন সুজন, সহ-সভাপতি আবু ছালেহ, ইমরান হোসেন সোহান, মনির হোসেন, সাধারণ সম্পাদক মফিজুর রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, সাংগঠনিক সম্পাদক রবিউল আলম রবি, অর্থ সম্পাদক রাহাত খন্দকার, সিনিয়র সদস্য জামাল হোসেন, ইমরান নূর পলাশ, সদস্য প্রত্যাশী সাবিরুল ইসলাম রাকিব, গাজী ফয়সাল, মানিক প্রমুখ।
সংগঠনের নেতৃবৃন্দরা বলেন, আমাদের সংগঠনের এই বর্ষে প্রায় ৪০টি প্রতিষ্ঠানের সাড়া পেয়েছি। অত্যন্ত সুন্দর ও সুশৃঙ্খল পরিবেশে এবারের মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ৩০০জন শিক্ষার্থীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমাদের প্রাণবন্ত করে তুলেছে। এ ধরনের মেধাবৃত্তি পরীক্ষা শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশ, পড়াশোনার প্রতি আগ্রহ বৃদ্ধি এবং সুস্থ প্রতিযোগিতার মানসিকতা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ভবিষ্যতেও শিক্ষার্থীদের মেধা বিকাশে এ ধরনের আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন  তারা।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেইসবুকে আমরা

সর্বশেষ সংবাদ