নাঙ্গলকোটে এনসিপির নবগঠিত আহ্বায়ক কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ৪:৩৮ অপরাহ্ণ, নভেম্বর ৭, ২০২৬

নাঙ্গলকোটে এনসিপির নবগঠিত আহ্বায়ক কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
মাঈন উদিদন দুলাল –
কুমিল্লার নাঙ্গলকোটে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নবগঠিত উপজেলা আহ্বায়ক কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৬ নভেম্বর) বিকেলে নাঙ্গলকোট উপজেলা এনসিপি কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
নতুন কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট সামছুল আলম মজুমদার মোহনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবদুল আওয়াল, সদস্যসচিব আরিফ হোসেন, সিনিয়র যুগ্ম সদস্যসচিব মো. ফয়সাল হোসেন, ইঞ্জিনিয়ার সাবের হোসেন, সাংগঠনিক সম্পাদক ড. শহিদুল ইসলাম, যুবশক্তির আহ্বায়ক হান্নান কবীর ইমু ও যুবশক্তি সংগঠক মেহেরাজ হোসেন রাজুসহ কমিটির নেতৃবৃন্দ ।
সভায় বক্তারা নবগঠিত কমিটির সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করা, দলীয় ঐক্য সুদৃঢ় করা এবং তৃণমূল পর্যায়ে দলের কার্যক্রম বিস্তৃত করার বিষয়ে মতামত তুলে ধরেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ছাত্রশক্তির আহ্বায়ক মীর মাহাদি আল মানছুর।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেইসবুকে আমরা

সর্বশেষ সংবাদ