প্রেস বিজ্ঞপ্তি:
প্রতিবিম্ব সাহিত্য পরিষদ কুমিল্লা জেলা শাখার উদ্যোগে কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার ময়ূরা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ফলজ ও বনজ বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে আয়োজিত এ কর্মসূচি উদ্বোধন করেন প্রতিবিম্ব সাহিত্য পরিষদ কুমিল্লা জেলা শাখার সভাপতি এবং ময়ূরা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো: তাজুল ইসলাম।
বৃক্ষরোপণ কর্মসূচিতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাঙ্গলকোট উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. মাহবুবুল হক, প্রতিবিম্ব সাহিত্য পরিষদ কুমিল্লা জেলা শাখার সাংগঠনিক সম্পাদক কবি গিয়াস উদ্দিন ফারুকী, সফি উল্লাহ বিএসসি, তাবারক উল্লাহ বিএসসি, ফরিদ উদ্দিন, সমাজসেবক পেয়ার আহমেদ, কবি আজিম উল্যাহ হানিফ, কামরুল ইসলাম, সুভাষ চন্দ্র মজুমদারসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও প্রতিবিম্বের সদস্যবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষপ্রেম গড়ে তুলতে নিয়মিত বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরেন। পরে বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ গাছের চারা রোপণ করা হয়।
আয়োজকরা জানান, পরিবেশ সুরক্ষা ও সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে ভবিষ্যতেও এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে।