নাথেরপেটুয়া পপুলার হসপিটাল শুভ উদ্বোধন 

প্রকাশিত: ৬:১৭ অপরাহ্ণ, মে ৪, ২০২৬

নাথেরপেটুয়া পপুলার হসপিটাল শুভ উদ্বোধন 
কেফায়েত উল্লাহ মিয়াজী :
নাথেরপেটুয়া পপুলার হসপিটাল, বিশ্ব মানের স্বাস্থ্য সেবাই আমাদের অঙ্গীকার এই স্লোগানে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক সড়কের কুমিল্লার নাথেরপেটুয়া বাজারের কলেজ রোডে নাথেরপেটুয়া পপুলার হসপিটালের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার করিম ম্যানশনে অবস্থিত নাথেরপেটুয়া পপুলার হসপিটাল মিলনায়তনে দোয়া মুনাজাত ও আলোচনা সভার মধ্য দিয়ে হাসপাতালের শুভ সূচনা করা হয়। অনুষ্ঠানে মিলাদ পরিচালনা করেন নাথেরপেটুয়া শামছুল উলূম মাদরাসা মুহতামিম মাওলানা নজরুল ইসলাম,  মুনাজাত পরিচালনা করেন বিশিষ্ট আলেমেদ্বীন মাওলানা আবু জাহের। উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন নাথেরপেটুয়া পপুলার হসপিটাল চেয়ারম্যান জাহাঙ্গীর আলম।
নাথেরপেটুয়া পপুলার হসপিটাল পরিচালক মুফতি নূরুল ইসলামের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামী ব্যাংক নাথেরপেটুয়া শাখা ব্যবস্থাপক আব্দুল বাতেন, বিশিষ্ট সমাজসেবক মাওলানা আবু জাহের, দৈনিক আমার দেশ পত্রিকা মনোহরগঞ্জ উপজেলা প্রতিনিধি আব্দুল গোফরান, সমাজ সেবক ও রাজনীতিবিদ সাইফুদ্দিন লিটন, বিপুলাসার ইউনিয়ন সাবেক চেয়ারম্যান শরিফুল ইসলাম, জোড্ডা পশ্চিম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জসিম উদ্দিন মজুমদার, বিএনপি নেতা আবুল কালাম,   হাসপাতাল ভাইস চেয়ারম্যান ডাক্তার রায়হানুল হক, ব্যবস্থাপনা পরিচালক শহিদুল ইসলাম মোল্লা।
অনুষ্ঠান শেষে ফিতা কেটে নাথেরপেটুয়া পপুলার হাসপাতাল উদ্বোধন ঘোষণা করেন অতিথি বৃন্দ।

ফেইসবুকে আমরা

সর্বশেষ সংবাদ