নাঙ্গলকোটে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন

প্রকাশিত: ৪:৫৫ অপরাহ্ণ, এপ্রিল ১৪, ২০২৬

নাঙ্গলকোটে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন
স্টাফ রিপোর্টার :
বাংলা বর্ষপঞ্জির ১৪৩৩ সনের গণনা শুরু হলো আজ। পুরোনো সব জীর্ণতা ঝেড়ে নতুনের আহ্বান নিয়ে নতুন প্রত্যয়ে সমৃদ্ধ ভবিষ্যৎ নির্মাণের আশা ও আহ্বান নিয়ে এসেছে পয়লা বৈশাখ। বাংলা নববর্ষ উপলক্ষে কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার সকাল থেকে বর্ণাঢ্য আয়োজনে নববর্ষ উদযাপন করা হয়। নাঙ্গলকোট উপজেলা পরিষদ অডিটোরিয়ামে সকাল ৯টায় সম্মিলিত জাতীয় সঙ্গীত, সাড়ে ৯টায় বর্ষবরণ  আনন্দ শোভাযাত্রা, ১০টায় কনফারেন্স কক্ষে পান্তা ভোজন, ১১টা থেকে উপজেলা অডিটোরিয়ামে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বর্ষবরণ  আনন্দ শোভাযাত্রা উপজেলা পরিষদ মাঠ থেকে শুরু করে উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা পরিষদ এলাকায় এসে শেষ করে।
বর্ষবরণ  আনন্দ শোভাযাত্রা’য় উপস্থিত ছিলেন নাঙ্গলকোট উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু রায়হান, সহকারী কমিশনার ভূমি মিল্টন চাকমা, নাঙ্গলকোট থানা অফিসার ইনচার্জ আরিফুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা উজ্জ্বল হোসেন, উপজেলা যুবদল সাবেক আহ্বায়ক মনিরুল ইসলাম, নাঙ্গলকোট প্রেসক্লাব সভাপতি মাঈন উদ্দিন দুলাল, সাংগঠনিক সম্পাদক কেফায়েত উল্লাহ মিয়াজী, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ জাকারিয়া, সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ রাশেদ মিয়াজী, একাডেমিক সুপারভাইজার আনিসুর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ মনিরুজ্জামান, নাঙ্গলকোট উপজেলা মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান প্রধান শিক্ষক পরিষদ সাধারণ সম্পাদক শহীদুল্লাহ মজুমদার স্বপন, উপসহকারী কৃষি কর্মকর্তা জোনায়েদ হোসেন প্রমুখ।
এছাড়াও, উপজেলার ইসলামপুর উচ্চ বিদ্যালয়, ঢালুয়া উচ্চ বিদ্যালয়-সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বাংলা নববর্ষ উদযাপন করা হয়।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেইসবুকে আমরা

সর্বশেষ সংবাদ