ঢালুয়ায় বিল্ডিং এর ৪ তলা থেকে পড়ে ১ নির্মাণ শ্রমিকের  মৃত্যু 

প্রকাশিত: ৩:৫৯ অপরাহ্ণ, এপ্রিল ১২, ২০২৬

ঢালুয়ায় বিল্ডিং এর ৪ তলা থেকে পড়ে ১ নির্মাণ শ্রমিকের  মৃত্যু 
মোঃ মাঈন উদিদন দুলাল – নাঙ্গলকোট উপজেলার ঢালুয়া ইউনিয়নের ঢালুয়া গ্রামের হোসেন কাজীর ছেলে ওসমানের নির্মাণাধীন ৬তলা বিল্ডিংয়ের, ৪তলা থেকে  পড়ে মোস্তাফিজুর রহমান (১৭) নামে এক নির্মাণ শ্রমিকের মর্মান্তিক  মৃত্যু হয়েছে।
রবিবার সকালে ঢালুয়া গ্রামে  হোমনাবাদ ডিগ্রি কলেজ সংলগ্ন ওসমানের নির্মাণাধীন  ৬ তলা ভবনে এ মৃত্যুর ঘটনা ঘটে।
মৃত মোস্তাফিজুর রহমান নিলফামারী জেলার, ডিমলা উপজেলার, কাকরা গ্রামের, সাইদুল ইসলামের ছেলে।
জানা যায়, গত ১২দিন পূর্বে মুস্তাফিজ  সহ একই এলাকার ১৪-১৫ জন নিলফামারী থেকে নাঙ্গলকোটে আসেন বিল্ডিং ঠিকাদার  মোকাররমের কাজ করার জন্য। রবিবার সকালে ঠিকাদারের হোমনাবাদ কলেজের সামনে ওসমানের নির্মাণাধীন বিল্ডিংয়ের কাজে গিয়ে কার্নিশের সেন্টারিং খোলার সময় কোন প্রকার মজবুত সেপ্টি না থাকায় ৪তলা থেকে  নিচে পড়ে গুরুতর আহত হন।
ঘটনা স্থল থেকে স্থানীয়রা তাকে উদ্ধার করে নাঙ্গলকোট  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মোস্তাফিজকে মৃত ঘোষণা করেন।
মোস্তাফিজের চাচাত ভাই আব্দুল কুদ্দুছের ছেলে আব্দুর রাজ্জাক বলেন,ঠিকাদারের অবহেলা ও ভাল সেপ্টি না থাকার কারণে ৪ তলা থেকে ছিটকে নিচে পড়ে তার মৃত্যু হয়েছে। তিনি ঠিকাদারের  সঠিক বিচার দাবি করেন।
ভবনের মালিক ওসমান ঘটনার পর ঠিকাদার সহ পালিয়ে যান। ওসমানকে  ফোন করলে তিনি ফোন রিসিভ করেন নি।
ঢালুয়া ইউনিয়ন পরিষদের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান অহিদুর রহমানের কাছে ৬তলা ভবনের অনুমতি প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, এবিষয়ে কোন কিছু জানেন না, ৬তলা ভবনের কোন অনুমতি নাই।
নাঙ্গলকোট থানার উপ-পরিদর্শক , শুভ বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে ফোন পেয়ে লাশ থানায় নিয়ে আসি এবং ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। পরিবারে কাছ থেকে অভিযোগ পেলে ব্যবস্হা নেওয়া হবে।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেইসবুকে আমরা

সর্বশেষ সংবাদ