নাঙ্গলকোটে এমপি প্রার্থীর উপর হামলা’র ঘটনায় ছাত্রলীগ নেতা আটক

প্রকাশিত: ৫:১০ অপরাহ্ণ, এপ্রিল ১৬, ২০২৬

নাঙ্গলকোটে এমপি প্রার্থীর উপর হামলা’র ঘটনায় ছাত্রলীগ নেতা আটক
ষ্টাফ রিপোর্টার- কুমিল্লা-১০ সংসদীয় আসনে গণঅধিকার পরিষদের ট্রাক প্রতীকের প্রার্থী নাঙ্গলকোট উপজেলার রায়কোট দক্ষিণ ইউনিয়নের মন্তলী গ্রামের রমিজ বিন আরিফের উপর হামলা’র ঘটনা ঘটেছে। হামলার ঘটনায় ভুক্তভোগী রমিজ বাদী হয়ে মন্তলী গ্রামের আওয়ামী লীগ নেতা আজিজুর রহমান ও তার ছেলে ছাত্রলীগ নেতা ইমন-সহ ৫জনের বিরুদ্ধে নাঙ্গলকোট থানায় মামলা দায়ের করেন। বুধবার  থানা পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত ইমনকে নিজ বাড়ি থেকে আটক করে। হামলাকারী আজিজুর রহমান ও ইমন উপজেলা আওয়ামী লীগ নেতা ও রায়কোট ইউনিয়ন পরিষদ সাবেক চেয়ারম্যান মজিবুর রহমান মজিবের ভাই ও ভাতিজা।  বৃহস্পতিবার সকালে আটকৃত ইমনকে কুমিল্লা’র আদালতে প্রেরণ করা হয়েছে।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, গত ৩১ মার্চ মঙ্গলবার সকালে হামলাকারী আজিজুর রহমান, ইমন ওরফে টেবলেট ইমন-সহ অজ্ঞাতনামা আরও ৩ জন প্রথমে এমপি প্রার্থী রমিজের স্ত্রী রহিমা আক্তারের উপর হামলা, শ্লীলতাহানি ও পরিধেয় কাপড় ছিড়ে ফেলে। এসময় রমিজ তার স্ত্রী’র জীবন ও ইজ্জত রক্ষায় এগিয়ে গেলে হামলাকারীরা তার উপর অতর্কিত হামলা করে এবং ইট দিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম করে। অভিযুক্তরা চলে যাওয়ার সময় এনিয়ে মামলা করলে খুন করে ফেলবে বলে রমিজকে হুমকি দেয়। এমতাবস্থায় হামলাকারীদের ভয়ে প্রাণ বাঁচাতে সংসদ সদস্য পদপ্রার্থী রমিজের পরিবারের এলাকার বাহিরে অবস্থান করছে। পরে স্থানীয়রা গুরুতর আহত রমিজ বিন আরিফকে উদ্ধার করে প্রথমে নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়, অবস্থা আশংকাজনক হওয়ায় চিকিৎসক তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। সেখানে ৩ দিন চিকিৎসা চলার পর চোখের জখম গুরুতর হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা আগারগাঁওস্থ জতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে প্রেরণ করেন।
এ ব্যাপারে নাঙ্গলকোট থানা অফিসার ইনচার্জ আরিফুর রহমান বলেন, গণঅধিকার পরিষদের ট্রাক প্রতীকের এমপি প্রার্থী রমিজ বিন আরিফের উপর হামলা’র ঘটনায় হওয়া মামলার এজাহার নামীয় আসামি ইমনকে গ্রেফতার করা হয়েছে।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেইসবুকে আমরা

সর্বশেষ সংবাদ