প্রকাশিত: ২:০১ অপরাহ্ণ, মে ৫, ২০২৬
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি ও রিয়া মানি ট্রান্সফার ঈদ রেমিট্যান্স বাইক ধামাকা অপারে ইসলামী ব্যাংক নাঙ্গলকোট শাখা’র ভাগ্যবান গ্রাহকের হাতে বাইক হস্তান্তর করা হয়েছে। মঙ্গলবার সকালে ইসলামী ব্যাংক নাঙ্গলকোট শাখা মিলনায়তনে আনুষ্ঠানিক ভাবে বাইক বিজয়ী গ্রাহক মাঈন উদ্দিনের হাতে বাইক হস্তান্তর করা হয়। ইসলামী ব্যাংক নাঙ্গলকোট শাখা ব্যাবস্থাপক মোহাম্মদ মনিরুজ্জামানের সভাপতিত্বে বাইক হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন ইসলামী ব্যাংক কুমিল্লা জোন প্রধান নুরুল করিম। অনুষ্ঠান শুরুতে ইসলামী ব্যাংক নাঙ্গলকোট শাখার পক্ষ থেকে অতিথিবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানান।
ইসলামী ব্যাংক নাঙ্গলকোট শাখা প্রিন্সিপাল অফিসার ওবায়দুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ভাগ্যবান বাইক বিজয়ী গ্রাহক ইবনেসিনা ফার্মাসিটিক্যাল নাঙ্গলকোট এরিয়া ম্যানেজার মাঈন উদ্দিন, বিশিষ্ট আলেমেদ্বীন হাফেজ ইউসুফ, নাঙ্গলকোট প্রেসক্লাব সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক কেফায়েত উল্লাহ মিয়াজী, ইসালামী ব্যাংক নাঙ্গলকোট শাখা ম্যানেজার অপারেশন আব্দুল হান্নান। এসময় ব্যাংকের নাঙ্গলকোট শাখা কর্মকর্তাবৃন্দ ও গ্রহকগণ উপস্থিত ছিলেন।
একই দিন ওয়েস্টার্ন ইউনিয়ন গ্রাহক হালিমা আক্তারের হাতে দেওয়াল ঘড়ি তুলে দেন অতিথি বৃন্দ।
অনুষ্ঠান শেষে দোয়া মুনাজাত করা হয়। মুনাজাত পরিচালনা করেন হাফেজ ইউসুফ।
প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী
নির্বাহী সম্পাদক-শফিকুর রহমান চৌধুরী (এম এ)
বার্তা সম্পাদক- মাঈন উদ্দিন দুলাল
সহ-সম্পাদক- মোহাম্মদ আল আমিন
প্রধান সম্পাদক-০১৬০১৯২০৭১৩
নির্বাহী সম্পাদক-০১৯১১২৫৭৪৯৬
বার্তা সম্পাদক-০১৭১৬০২১১৪৫
ইমেল-nangalkottimes24@gmail.com
জোড্ডা বাজার,নাঙ্গলকোট,কুমিল্লা।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৪-২০২৪।
ফেইসবুক- facebook.com/nangalkottimes24
Design and developed by AshrafTech