নাঙ্গলকোট ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহ বিষয়ক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

প্রকাশিত: ৫:৫৯ অপরাহ্ণ, অক্টোবর ১২, ২০২৬

নাঙ্গলকোট ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহ বিষয়ক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

মাঈন উদ্দিন দুলাল – নাঙ্গলকোট উপজেলা প্রশাসন ও সমাজ সেবা অধিদপ্তরের আয়োজনে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ ও অবহিত করণ বিষয়ক কার্যক্রম উদ্বোধন উপলক্ষে সোমবার দুপুরে উপজেলা অডিটোরিয়ামে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। দেশব্যাপি তথ্য সংগ্রহ কার্যক্রম আনুষ্ঠানিক ভাবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করেন সমাজ কল্যান মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। নাঙ্গলকোটে সংবাদ সম্মেলন আনুষ্ঠানিক উদ্বোধন  করেন নাঙ্গলকোট উপজেলা নির্বাহী কর্মকর্তা  (ইউএনও) আবু রায়হান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজ সেবা অফিসার রাশেদ মিয়াজী,পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ জাকারিয়া,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মশিউর রহমান, উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক কলিমুল্লাহ্ চেয়ারম্যান, উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক মনিরুল ইসলাম,সাবেক সাধারণ সম্পাদক কামরুজ্জামান টিটু, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুল মমিন ও উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক কাজী ফয়সাল প্রমুখ। সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, ১৩অক্টোবর মঙ্গলবার থেকে নাঙ্গলকোট উপজেলার ৩ টি ইউনিয়ন জোড্ডা পশ্চিম, বাঙ্গড্ডা ও আদ্রা উওর ইউনিয়নের প্রতিটির ১নং ওয়ার্ডে ৪জন করে ১২ জন তথ্য সংগ্রহকারী ও ৩জন সুপার ভাইজার প্রতিটি খানায় তথ্য সংগ্রহ শুরু করবেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেইসবুকে আমরা

সর্বশেষ সংবাদ