শাকতলী উচ্চ বিদ্যালয় নবগঠিত ম্যানেজিং কমিটির পরিচিতি ও মতবিনিময়

প্রকাশিত: ৪:৫৭ অপরাহ্ণ, জুন ২১, ২০২৬

শাকতলী উচ্চ বিদ্যালয় নবগঠিত ম্যানেজিং কমিটির পরিচিতি ও মতবিনিময়
কেফায়েত উল্লাহ মিয়াজী :
কুমিল্লার নাঙ্গলকোটের শাকতলী উচ্চ বিদ্যালয় নবগঠিত ম্যানেজিং কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে শাকতলী উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এ পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। শাকতলী উচ্চ বিদ্যালয় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মানিক চন্দ্র মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন বিদ্যালয় নবগঠিত কমিটির সভাপতি মোহাম্মদ আব্দুল খালেক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন শাকতলী উচ্চ বিদ্যালয় অভিভাবক সদস্য মোহাম্মদ মিজানুর রহমান।
অনুষ্ঠান শুরুতে নবগঠিত কমিটি সভাপতি মোহাম্মদ আব্দুল খালেক ও অভিভাবক সদস্য মোহাম্মদ মিজানুর রহমানকে ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট প্রদান করেন স্কুল শিক্ষক, শিক্ষিকাবৃন্দ।
শাকতলী উচ্চ বিদ্যালয় সহকারী শিক্ষক মেসবাহউদ্দিনের সঞ্চালনায় পরিচিতি ও মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সমাজসেবক ও রাজনীতিবিদ হুমায়ুন কবির, শাকতলী উচ্চ বিদ্যালয় প্রাক্তন প্রধান শিক্ষক জহিরুল কাইয়ুম ভূঁইয়া, ইসলামপুর উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক শহিদুল্লাহ মজুমদার স্বপন, ভোলাইন বাজার উচ্চ বিদ্যালয় সহকারী প্রধান শিক্ষক মাহবুবুল হক, আদ্রা ইউনিয়ন পরিষদ সাবেক মেম্বার আবুল কালাম, সমাজসেবক গোলাম মোস্তফা অডিটর, শাকতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক জামাল উদ্দিন, প্রাক্তন শিক্ষক মজিবুল হক, সমাজ সেবক আরিফুর রহমান, শাকতলী উচ্চ বিদ্যালয় শিক্ষক শরিফুল ইসলাম, লেমুয়া উচ্চ বিদ্যালয় সহকারী শিক্ষক হুমায়ুন কবির, চাটিতলা উচ্চ বিদ্যালয় সহকারী শিক্ষক শাহজাহান ভূঁইয়া, বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী মোহাম্মদ ইমন, প্রবাসী নিজাম উদ্দিন মজুমদার, শাকতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাক্তন প্রধান শিক্ষক আবুল কাশেম, শাকতলী উচ্চ বিদ্যালয় সহকারী শিক্ষক নাজমুশাদাত।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেইসবুকে আমরা

সর্বশেষ সংবাদ