ইসলামপুর উচ্চ বিদ্যালয় নবগঠিত কমিটির পরিচিতি সভা

প্রকাশিত: ৪:২৭ অপরাহ্ণ, জুন ১৮, ২০২৬

ইসলামপুর উচ্চ বিদ্যালয় নবগঠিত কমিটির পরিচিতি সভা
কেফায়েত উল্লাহ মিয়াজী :নাঙ্গলকোটের ইসলামপুর উচ্চ বিদ্যালয় নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে বিদ্যালয় মিলনায়তনে এ  পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। ইসলামপুর উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক শহিদুল্লাহ মজুমদার স্বপনের সভাপতিত্বে পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিদ্যালয় পরিচালনা কমিটি সভাপতি ও নাঙ্গলকোট পৌরসভা বিএনপি সভাপতি আনোয়ার হোসেন নয়ন।
অনুষ্ঠান শুরুতে ইসলামপুর উচ্চ বিদ্যালয় নবগঠিত কমিটি সভাপতি আনোয়ার হোসেন নয়নকে ফুলেল শুভেচ্ছা জানান বিদ্যালয় শিক্ষক-শিক্ষিকা ও এলাকাবাসী।
ইসলামপুর উচ্চ বিদ্যালয় সিনিয়র শিক্ষক সোহরাব হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ সাবেক মেম্বার মোজাম্মেল হক মজুমদার, মক্রবপুর ইউনিয়নের ওয়ার্ড বিএনপি সভাপতি সিরাজুল ইসলাম বাদল, ইসলামপুর উচ্চ বিদ্যালয় সিনিয়র শিক্ষক সামছুদ্দিন আহম্মেদ পাটোয়ারী।
এছাড়াও পরিচিতি সভায় ইসলামপুর উচ্চ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক, শিক্ষিকা ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেইসবুকে আমরা

সর্বশেষ সংবাদ