নাঙ্গলকোটে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন

প্রকাশিত: ৬:১০ অপরাহ্ণ, এপ্রিল ৫, ২০২৬

নাঙ্গলকোটে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন
মাঈন উদ্দিন দুলাল – নাঙ্গলকোটে কৃষি অধিদপ্তরের আয়োজনে ২০২৫-২৬ অর্থবছরের খরিপ-১ মৌসুমে আউশ ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচির আওতায়  ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রম শনিবার বিকালে উপজেলা পরিষদ মাঠে উদ্বোধন করা হয়েছে। নাঙ্গলকোট উপজেলা নির্বাহী অফিসার লিজা আক্তার বিথীর সভাপতিত্বে আয়োজিত এ সার বীজ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য মোঃ মোবাশ্বের আলম ভূঁইয়া। উপসহকারী  কৃষি কর্মকর্তা জুনায়েদ হোসেনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন নাঙ্গলকোট উপজেলা কৃষি কর্মকর্তা  মোঃ উজ্জ্বল হোসেন। বিশেষ অতিথি বক্তব্য রাখেন নাঙ্গলকোট থানা অফিসার ইনচার্জ আরিফুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন নাঙ্গলকোট উপজেলা ও পৌরসভা বিএনপি যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দল সহ অঙ্গ সংগঠনের নেতৃত্ব বৃন্দ।
 অনুষ্ঠানে বক্তারা বলেন, কৃষি উৎপাদন বৃদ্ধি ও কৃষকদের সহায়তায় সরকার বিভিন্ন প্রণোদনা কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় এই বীজ ও সার বিতরণ কর্মসূচি কৃষকদের আউশ ধান চাষে আগ্রহী করে তুলবে এবং উৎপাদন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এ সময় উপজেলার বিভিন্ন ইউনিয়নের ১৬০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে আউশ ধানের বীজ ও প্রয়োজনীয় রাসায়নিক সার বিনামূল্যে বিতরণ করা হয়।
কৃষকরা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, সরকারের এই সহায়তা তাদের চাষাবাদে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে এবং উৎপাদন খরচ কমাতে সহায়ক হবে।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেইসবুকে আমরা

সর্বশেষ সংবাদ