কুমিল্লার নাঙ্গলকোট ও মনোহরগঞ্জ উপজেলার মধ্যবর্তী স্থল নোয়াখালী-কুমিল্লা আঞ্চলিক সড়কের খিলা বাজারে “খিলা ডায়াগনস্টিক সেন্টার এন্ড হাসপাতাল” এর শুভ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার সকালে আনুষ্ঠানিক ভাবে ফিতা কেটে হাসপাতালের শুভ উদ্বোধন করেন উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি গাইনি রোগ বিশেষজ্ঞ চিকিৎসক ও সার্জেন্ট ডাক্তার খালেদা আক্তার লাকী। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ আব্দুল কুদ্দুস।
খিলা ডায়াগনস্টিক সেন্টার এন্ড হাসপাতাল চেয়ারম্যান জয়নাল আবেদীন দুখু’র সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ডাক্তার নোশীন শারমিলি, বিশিষ্ঠ সমাজসেবক ও রাজনীতিবিদ মোহাম্মদ হোসাইন, লাকসাম উপজেলা যুবদল যুগ্ম আহ্বায়ক এডভোকেট মির্জা সালা উদ্দিন আকবর বাইজিদ, সমাজসেবক মোহাম্মদ খোকা, বিশিষ্ট রাজনীতিবিদ মোজাম্মেল হক মন্টু, ভোলাইন বাজার পরিচালনা কমিটি সাধারণ সম্পাদক মাওলানা আফজাল হোসেন, হাসপাতাল পরিচালক জসিম উদ্দিন, সমাজসেবক ও রাজনীতিবিদ শহিদুল ইসলাম ভূঁইয়া, হাফেজ নাছির উদ্দীন।
এসময় উপস্থিত ছিলেন ডাক্তার বশির উদ্দিন রাজু, ব্যবসায়ী হাসান মাহমুদ সবুজ, সমাজসেবী শাহ আলম ভূঁইয়া সোহাগ, যোবায়ের হোসেন, হাফেজ জালাল, নিয়াজ মোরশেদ প্রমুখ।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে খিলা ডায়াগনস্টিক সেন্টার এন্ড হাসপাতালের উন্নতি ও সকলের মঙ্গল কামনায় দোয়া মোনাজাত করা হয়।
খিলা ডায়াগনস্টিক সেন্টার এন্ড হাসপাতাল চেয়ারম্যান জয়নাল আবেদীন দুখু বলেন, আমাদের হাসপাতালে অত্যন্ত মনোরম পরিবেশে, বিশেষজ্ঞ চিকিৎসক, আধুনিক চিকিৎসা সরঞ্জাম ও অভিজ্ঞ টেকনিশিয়ান দ্বারা সকল প্রকার সেবা প্রদান করা হয়।