মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ 

প্রকাশিত: ২:৫৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২১, ২০২৬

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ 
স্টাফ রিপোর্টার :
মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ শনিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে  অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা লীজা আক্তার বীথি।
উপসহকারী কৃষি কর্মকর্তা জোনায়েদ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, নাঙ্গলকোট প্রেসক্লাব সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, নাঙ্গলকোট উপজেলা যুবদল সাবেক আহ্বায়ক মনিরুল ইসলাম মনির, বীর মুক্তিযোদ্ধা জাকের হোসেন, নাঙ্গলকোট প্রেসক্লাব সাংগঠনিক সম্পাদক কেফায়েত উল্লাহ মিয়াজী।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মিল্টন চাকমা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ ইউনুস, প্রাথমিক শিক্ষা অফিসার মনিরুজ্জামান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ জাকারিয়া, উপজেলা প্রকল্প কর্মকর্তা মশিউর রহমান, নাঙ্গলকোট থানা পরিদর্শক তদন্ত শাহজালাল, উপজেলা ক্ষুদ্র কৃষক কর্মকর্তা শহিদুল ইসলাম, আইসিটি কর্মকর্তা প্রশনজিৎ, পল্লী বিদ্যুৎ নাঙ্গলকোট জোনাল অফিস ডেপুটি জেনারেল ম্যানেজার মোক্তার হোসেন প্রমুখ।
অনুষ্ঠান শেষে গান, কবিতা আবৃত্তি ও সুন্দর হাতের লেখা প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেন অতিথি বৃন্দ।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেইসবুকে আমরা

সর্বশেষ সংবাদ