রায়কোটে আলহাজ্ব মমতাজ উদ্দিন হাজারী ফাউন্ডেশনের ইফতার ও ঈদ উপহার বিতরণ  

প্রকাশিত: ৮:২৪ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২০, ২০২৬

রায়কোটে আলহাজ্ব মমতাজ উদ্দিন হাজারী ফাউন্ডেশনের ইফতার ও ঈদ উপহার বিতরণ  
কেফায়েত উল্লাহ মিয়াজী: নাঙ্গলকোটের রায়কোট উত্তর ইউনিয়নে আলহাজ্ব মমতাজ উদ্দিন  হাজারী স্মৃতি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মামুন হাজারীর উদ্যোগে রায়কোট, যজ্ঞশাল, শরীফপুর, ঘাসিয়াল গ্রামবাসীর জন্য মাহেরমজান উপলক্ষে ইফতার সামগ্রী ও ঈদ উপহার বিতরণ করা হয়েছে। শুক্রবার সকালে আলহাজ্ব মমতাজ উদ্দিন  হাজারী স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে প্রায় সাড়ে ৩শ’ পরিবারে এ উপর প্রধান করা হয়।
‎নাঙ্গলকোট উপজেলা বিএনপি সাবেক যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম সওদাগরের সার্বিক তত্বাবধানে ইফতার সামগ্রী ও ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মমতাজ উদ্দিন স্মৃতি ফাউন্ডেশন উপদেষ্টা জাহাঙ্গীর আলম হাজারী, রায়কোট উত্তর ইউনিয়ন ৫নং ওয়ার্ড বিএনপি সভাপতি মফিজুর রহমান মোল্লা, সিনিয়র সহ সভাপতি রুহুল আমিন হাজারী, সহ সভাপতি আবুল কাশেম হাজারী, ছবির আহমেদ চৌধুরী, সহ সাধারণ সম্পাদক আলাউদ্দিন সওদাগর, রায়কোট উত্তর ইউনিয়ন প্রবাসী ফোরাম সহ সভাপতি আহসান হাজারী, যুবদল নেতা মাছুম হাজারী, আনোয়ার মজুমদার, ছাত্রদল নেতা ফিরোজ খাঁন প্রমুখ।
‎বিতরণ শুরুতে দোয়া মুনাজাত অনুষ্ঠিত হয়, মুনাজাত পরিচালনা করেন মাওলানা জাকির হোসেন।
‎একই সময়ে রায়কোট গ্রামে সওদাগর পরিবারের পক্ষ থেকে প্রায় ১শ’ পরিবারে ইফতার সামগ্রী ও ঈদ উপহার বিতরণ করা হয়। বিতরণ কালে উপস্থিত ছিলেন নাঙ্গলকোট উপজেলা বিএনপি সাবেক যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম সওদাগর, আলাউদ্দিন সওদাগর, জয়নাল আবেদীন সওদাগর, আলমগীর সওদাগর, শাহ আলম সওদাগর, হাসান সওদাগর, হাফেজ আল আমিন সাদী-সহ আরো অনেকে।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেইসবুকে আমরা

সর্বশেষ সংবাদ