নাঙ্গলকোটে মহানগর এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত , অল্পের জন্য রক্ষা  পেল শত শত যাত্রী

প্রকাশিত: ৪:১৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৬, ২০২৬

নাঙ্গলকোটে মহানগর এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত , অল্পের জন্য রক্ষা  পেল শত শত যাত্রী
মোঃ মাঈন উদিদন দুলাল –
কুমিল্লার  হাসানপুর ও নাঙ্গলকোট রেলওয়ে স্টেশনের  মধ্যবর্তী খান্না পাড়া নামক   স্থানে  ঢাকা গামী ৭২১  আন্তনগর মহানগর এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে।
সোমবার বিকাল আনুমানিক ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ট্রেনটির ৯ নম্বর শীতাতপ নিয়ন্ত্রিত  একটি  চেয়ারকার (ছ) বগির স্প্রিং ভেঙ্গে সামনের চাকা লাইনচ্যুত হয়। এতে শত শত যাত্রী অল্পের জন্য প্রাণে রক্ষা পান। তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
এ বিষয়ে নাঙ্গলকোট রেলওয়ে স্টেশন মাস্টার জামাল উদ্দিন জানান, ঢাকা গামী মহানগর এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হওয়ায় আপ লাইনে হাসানপুর-নাঙ্গলকোটের মধ্যে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রয়েছে।
তিনি আরও জানান, লাকসাম থেকে একটি রিলিফ ট্রেন এসে উদ্ধার কাজ সম্পন্ন করবে। দুর্ঘটনার কারণ অনুসন্ধান করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি উল্লেখ করেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেইসবুকে আমরা

সর্বশেষ সংবাদ