কাশিপুর নেছারিয়া বালিকা দাখিল মাদরাসার উদ্যােগে তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত 

প্রকাশিত: ৫:৩৩ অপরাহ্ণ, মার্চ ২৫, ২০২৬

কাশিপুর নেছারিয়া বালিকা দাখিল মাদরাসার উদ্যােগে তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত 
নাঙ্গলকোট  প্রতিনিধি – কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার কাশিপুর নেছারিয়া বালিকা দাখিল মাদরাসার উদ্যােগে বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিল মঙ্গলবার কাশিপুর মাদ্রাসার মাঠে অনুষ্ঠিত হয়েছে। মাদরাসার গভর্নিং বডির সভাপতি  মো: জালাল উদ্দীন মিলনের  সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব মোবাশ্বের আলম ভূইয়া। প্রধান আলোচক ছিলেন আলহাজ্ব আল্লামা ড. মো: কাফিল উদ্দিন সরকার ছালেহী। প্রধান মেহমান ছিলেন  আলহাজ্ব হযরত মাওলানা-শাহ্ মুহাম্মদ নেছার উদ্দীন ওয়ালিউল্লাহী। প্রধান বক্তা  ছিলেন পীরজাদা আল্লামা শফিকুল ইসলাম ফাতেহাবাদী। বিশেষ আলোচক  ছিলেন আলহাজ্ব হযরত মাওলানা মুফতি আবদুর রব  ও হযরত মাওলানা মুফতি নেয়ামত উল্লাহ ফারুকী। এ সময় উপস্থিত  ছিলেন মাদরাসার সাবেক সভাপতি গোলাম মাওলা,মাদরাসা সুপার মাওলানা বেলাল হোসেন, মাদরাসা পরিচালনা কমিটির সদস্য বৃন্দ।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেইসবুকে আমরা

সর্বশেষ সংবাদ