কেফায়েত উল্লাহ মিয়াজী :
কুমিল্লার নাঙ্গলকোটের পেরিয়া ইউনিয়নের দৌলতপুর গ্রামের কৃতি সন্তান যুক্তরাজ্য বিএনপি সাবেক উপদেষ্টা আলহাজ্ব নুরুল আলম মজুমদারের পক্ষ থেকে এলাকা বাসীর সম্মানে ইফতার মাহফিল শুক্রবার দৌলতপুর গ্রামে নুরুল আলম মজুমদারের বাগান বাড়িতে অনুষ্ঠিত হয়েছে। ইফতার মাহফিলে এলাকার আলেম ওলামা, সর্বদলীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ ও সহস্রাধিক এলাকাবাসী অংশগ্রহণ করেন। ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন আলহাজ্ব নুরুল আলম মজুমদার।
ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য বিএনপি সহ সভাপতি ও নাঙ্গলকোট উপজেলা বিএনপি সাবেক যুগ্ম আহ্বায়ক সলিসিটর একরামুল হক মজুমদার, সমাজ সেবক শামসুল আলম মজুমদার, যুবদল নেতা ফারুক আহমেদ মজুমদার।
এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নাঙ্গলকোট উপজেলা কৃষক দল সভাপতি আবুল হাশেম মিয়াজী, সহ সভাপতি মাওলানা দেলোয়ার হোসেন, রায়কোট উত্তর ইউনিয়ন বিএনপি সাবেক সভাপতি হায়াতুন্নবী, পেরিয়া ইউনিয়ন ৯নং ওয়ার্ড বিএনপি সভাপতি মোহাম্মদ উল্লাহ মিঠু, জামায়াতে ইসলামী ৯নং ওয়ার্ড সেক্রেটারি মাস্টার এমদাদুল হক শাহিন, জিয়া মঞ্চ কুমিল্লা দক্ষিণ জেলা যুগ্ম সাধারণ সম্পাদক মহসিন মিয়াজী।
অনুষ্ঠান শেষে দোয়া মুনাজাত করা হয়, মুনাজাত পরিচালনা করেন মাহিনী লতিফিয়া এনামিয়া মহিলা দাখিল মাদ্রাসা সুপার মাওলানা আলিম উদ্দিন লতিফি।