খোশারপাড়ায় বিএনপি’র ইফতার মাহফিল

প্রকাশিত: ৪:৫৭ অপরাহ্ণ, মার্চ ২, ২০২৬

খোশারপাড়ায় বিএনপি’র ইফতার মাহফিল
স্টাফ রিপোর্টার: নাঙ্গলকোটের পেরিয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ড বিএনপি যুবদল ছাত্রদল অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে কুমিল্লা-১০ আসনে আলহাজ্ব মোবাশ্বের আলম ভূঁইয়া বিপুল ভোটে সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় ইফতার মাহফিল সোমবার খোশারপাড়া মিয়াজী বাড়ি কাছারিতে অনুষ্ঠিত হয়েছে।  ৮নং ওয়ার্ড বিএনপি নেতা হায়াতুন্নবী’র সভাপতিত্বে ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন পেরিয়া ইউনিয়ন বিএনপি সাবেক সভাপতি আবু তাহের মজুমদার, প্রধান বক্তা ছিলেন সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক।


‎পেরিয়া ইউনিয়ন ছাত্রদল সাবেক সাধারণ সম্পাদক সাফায়েত উল্লাহ মিয়াজী’র সঞ্চালনায় ইফতার মাহফিলে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পেরিয়া ইউনিয়ন বিএনপি সহ সভাপতি এয়াছিন মজুমদার, নাঙ্গলকোট উপজেলা বিএনপি সহ সম্পাদ হাজী মোশাররফ হোসেন খাঁন, পেরিয়া ইউনিয়ন যুবদল আহ্বায়ক হারুনর রশীদ, যুগ্ম আহ্বায়ক সাইফুদ্দিন ভূঁইয়া।

‎ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন ৮নং ওয়ার্ড বিএনপি নেতা রুবেল ভূঁইয়া, বিল্লাল হোসেন ভূঁইয়া মুকূল, মহিন উদ্দিন মজুমদার, রবিউল হক, জামাল উদ্দিন, হারুনর রশীদ, যুবদল নেতা মনির হোসেন, আল আমিন, সুহৃদ কলেজ ছাত্রদল সাধারণ সম্পাদক ও পেরিয়া ইউনিয়ন ছাত্রদল নেতা মাজহারুল ইসলাম মিয়াজী, ছাত্রদল নেতা রাশেদুন্নবী নাদিম, তারেক, পরান, খোরশেদ, তুহিন ভূঁইয়া, যোবায়ের ভুইঁয়া, হাসান ভূঁইয়া, তমিজ উদ্দিন, রাকিব, রাশেদ, রহমত উল্লা প্রমুখ।

‎ইফতার মাহফিল শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদাজিয়া ও তাঁদের পুত্র আরাফাত রহমান কোকোর আত্মার মাগফিরাত কামনায় দোয়া মুনাজাত করা হয়।

এ সংক্রান্ত আরও সংবাদ

ফেইসবুকে আমরা

সর্বশেষ সংবাদ